ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সিরাজগঞ্জের সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিকের মৃত্যু

সিরাজগঞ্জের সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় সৈয়দ বনিউল আলম বিপু (৩৫) নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে সলঙ্গা-ঘুড়কা আঞ্চলিক সড়কের বাসুদেবকোল ভুরভুরিয়া বিল এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের পানিতে ডুবে তিনি ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা তার মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করে।


নিহত সৈয়দ বনিউল আলম বিপু স্থানীয় সাপ্তাহিক দুর্জয় বাংলাদেশ পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি ও সলঙ্গা থানার ঘুড়কা গ্রামের তারিকুল ইসলাম মাস্টারের ছেলে। স্থানীয়রা জানান, মোটর সাইকেলযোগে সলঙ্গা থেকে ঘুড়কা যাচ্চিলেন বিপু বাসুদেবকোল। ভুরভুরিয়া বিল এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের পানিতে ডুবে তিনি ঘটনাস্থলেই মারা যান। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page